সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

গোপালপুরে সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর বাজারের একটি সংখ্যালঘু পরিবারকে বাড়িঘর থেকে উচ্ছেদের পাঁয়তারা করা হচেছ বলে অভিযোগ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশের নিকট প্রতিকার চেয়ে পরিবারটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগে বলা হয়, হেমনগর বাজারের মিষ্টি ব্যবসায়ী বাসুদেব সাহা কয়েক মাস আগে পড়শির নিকট থেকে উপযুক্ত মূল্যে দুই শতাংশ জমি ক্রয় করেন। এতে ক্ষিপ্ত হন আরেক পড়শি আমীর আলী গং। জমি ক্রয়ের পর দাঙ্গাবাজ আমীর আলী পুত্র নাইমকে সাথে নিয়ে বাসুদেবের উপর গত ১৪ মার্চ হামলা চালান। এরপর ক্রয় করা ওই দুই শতাংশ জমি বিনা টাকায় আমীর আলীকে সাবকওলা করে না দিলে পরিবার শুদ্ধ খুন করার হুমকি দিয়ে যান। এখন ওই দুই শতাংশ জায়গায় জোর করে মাটি ভরাট করা হয়েছে ও তাদের যেতে বাধা দেয়া হচ্ছে। প্রতিনিয়তই প্রাণনাশের হুমকি ও বাড়িঘর ছেড়ে যাবার জন্য চাপ দিচ্ছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস জানান, থানা পুলিশকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। গোপালপুর থানার ওসি হাসান আল মামুন জানান, পুলিশ অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখছেন। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…