সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

গোপালপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুরে সড়ক দুর্ঘটনায় নীরব হাসান (২২) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার সোনামুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।

নিহত নীরব হাসান কাউয়ামারা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এবং সুজাত আলী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রথম বর্ষের ছাত্র।

জানা যায়, নীরব হাসান গতকাল সোমবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে বাড়ি থেকে সিরাজগঞ্জ যাচ্ছিলেন। পথে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সোনামুই বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে নীরব গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…