সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইলে নিখোজের ৪দিন পর যুবকের লাশ উদ্ধার

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের চার দিন পর হাবিবুল্লাহ (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ৩০ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যায় উপজেলার বগা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।হাবিবুল্লাহ উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের মুলবাড়ি গ্রামের আবু জাফরের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত ২৬ ডিসেম্বর রাতে হাবিবুল্লাহ খাবার খেয়ে স্ত্রী ছবুরাকে নিয়ে ঘুমাতে যান। স্ত্রীকে বিছানায় রেখে রাতের কোনো এক সময় সে বাড়ি থেকে বের হয়ে যান। বিষয়টি তার স্ত্রীও টের পাননি। ভোরে স্ত্রী বিষয়টি বাড়ির লোকজনকে জানান। পরে বাড়ির লোকজন বিভিন্নস্থানে তাকে খোঁজা-খুঁজি করে। কিন্তু গত চার দিনেও তার কোনো খোঁজ মেলেনি।

এ অবস্থায় আজ সোমবার বিকেলে উপজেলার বগা গ্রামের লতিফের স্ত্রী জাহানারা তার বাড়ির পাশে চোখ উপড়ে ফেলা একটি লাশ দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে পরিবারের লোকজন এসে লাশটি শনাক্ত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. ছাইফুল ইসলাম বলেন, এটা একটা ভয়ানক হত্যাকাণ্ড। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার চোখ উপড়ে ফেলা হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…