সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

গোপালপুরে হেট্রিক করলেন ইউনূছ ইসলাম তালুকদার ঠান্ডু

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুরে টানা তিন বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে হেট্রিক করলেন ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু। গত ১৩ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে এ উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার মো. গিয়াস উদ্দিন ও সাবেক ছাত্রনেতা মো. নাছির উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী শিরিয়া হাসান প্রার্থিতা প্রত্যাহার করায় তিনি এককভাবে মাঠে অবস্থান নিশ্চিত করেন। জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, গোপালপুর উপজেলায় চেয়ারম্যান পদে অন্য কোন প্রতিদ্বন্ধি না থাকায় বর্তমান উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হন।

এতে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির চেয়ারম্যান পদে এ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউনূছ ইসলাম তালুকদার ঠান্ডু নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানান।

চেয়ারম্যানের কর্মী-সমর্থকরা এ আনন্দে উপজেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন। বর্তমানে ভাইসচেয়ারম্যান পুরুষ পদে তিনজন এবং মহিলা ভাইসচেয়ারম্যান পদে পাঁচজন প্রতিদ্বন্ধিতা করছেন। আগামী ৩১ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…