সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

গোপালপুরের ভাদুরীরচর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ভাদুরীরচর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান দু’দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার প্রতিষ্ঠান প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, কোরআন থেকে তেলাওয়াত, সমাবেশ, মশাল দৌড় ও দিনব্যাপী ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি গোপালপুর উপজেলা সম্পাদক মো. শফিকুল ইসলাম তালুকদার শফিক।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি গোপালপুর উপজেলা সভাপতি মো. গোলাম ফারুক, বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন ও আজাহার আলী, পায়িস্কার সাবেক ইউপি চেয়ারম্যান আবাবিল হোসেন, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, ক্রীড়া শিক্ষক নাজমুন্নাহার, কৃষি শিক্ষক মুহাম্মদ নূরে মাকছুদ সোহেল ও দৈনিক যুগান্তর এর গোপালপুর উপজেলা প্রতিনিধি মো. সেলিম হোসেন প্রমূখ। এ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীরা উপস্থিত হয়ে গান ও নৃত্য উপভোগ করেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…