সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইলে চোলাই মদের কারখানার সন্ধান; ৯ড্রাম মদ উদ্ধারসহ আটক ২

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে (৫ মে) পৌর এলাকার ভানীকাতরা এলাকা থেকে ভোর ৪:১৫ মিনিটে পুলিশ অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদের কারখানা সন্ধান পেয়ে দুইজনকে আটক করেছে। এ সময় ৫০০ লিটার মদ উদ্ধার করে পুলিশ।

আটককৃত আবদুল জলিল (৪৫) মৃত খোয়াজ আলীর ছেলে এবং মৃত জুরান আলীর ছেলে আব্দুল করিম। তাদের দুজনের বাড়ী পৌর এলাকার ভানীকাতরা গ্রামে।

ঘাটাইল থানার উপপরিদর্শ (এসআই) আব্দুল মান্নান, আবু হানিফ জানান, পৌর এলাকার ভানীকাতরা গ্রামের আব্দুল জলিল, আব্দুল করিম দির্ঘদিন যাবৎ দেশীয় চোলাই মদ তৈরী ও বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে। মদের গোডাউনে থাকা ৫০০ লিটার দেশীয় মদ ভর্তি নয়টি ড্রাম উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

এ বিষয়ে ঘাটাইল থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করে আরও জানান, তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…