সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে ৮ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার পাথার চৌরাস্তা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোসলেম উদ্দিন ভুইয়া (৫৫) বাক্ষ্মণবাড়ীর কসবা উপজেলার ধজনগর দক্ষিন পাড়া এলাকার মৃত আব্দুল মজিদ ভুইয়ার ছেলে।

আজ ৫ মে রবিবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাথার চৌরাস্তা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিনব কায়দায় নীল রংয়ের ট্রাভেলিং ব্যাগের ভিতর থেকে কস্টেপ দিয়ে মোড়ানো ৮ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী উদ্দিন ভুইয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোসলেম গাজীপুরের টঙ্গীতে বাসা ভাড়া করে অভিনব কৌশল অবলম্বন করে ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইল জেলার সীমান্তবর্তী এলাকায় বাক্ষ্মনবাড়ীয়া থেকে গাঁজা এনে বিক্রি করতেছিল।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত মোসলেম উদ্দিন ভুইয়া দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিল। এ ব্যাপারে থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে। তাকে ৭দিনের রিমা- চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…