সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
ব্যবসা-বাণিজ্য

ঘাটাইলে জনতা ব্যাংকের হামিদপুর শাখা স্থানান্তর

সাজ্জাদ খোসনবীশ, টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জনতা ব্যাংক লিমিটেড এর টাঙ্গাইল এরিয়াধীন হামিদপুর শাখা ১১/১১/২০১৯ তারিখ পুরাতন ভবন থেকে হামিদপুর বাজারের মন্ডল প্লাজা নামক আধুনিক নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে।

জনতা ব্যাংক লিমিটেড টাঙ্গাইল এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক জনাব মোঃ কামরুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক জনাব শ্যামল কৃষ্ণ সাহা গ্রাহকসেবা নিশ্চিতে শাখার কর্মকর্তাদের নিরলসভাবে কাজ করে যাবার নির্দেশনা প্রদান করেন।

এর আগে তিনি নতুন ভবনে প্রবেশের প্রাক্কালে ফিতা কেটে ভবন উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জনাব এ. কে এম কামরুজ্জামান, এরিয়া অফিস, টাঙ্গাইলের দুই সহকারী মহাব্যবস্থাপক জনাব মোঃ আইয়ুব আলী ও জনাব ফারজান খালেক সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হামিদপুর শাখা ব্যবস্থাপক জনাব জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের বিপুল সংখ্যক গ্রাহক ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

ব্যবসা-বাণিজ্য

সংশোধিত কর নীতি নিয়ে তামাক খাতের শীর্ষ নেতাদের গভীর উদ্বেগ প্রকাশ

সাম্প্রতিক সময়ে শুল্ক ও কর নীতির সংশোধন, বিশেষ করে সিগারেট খাতে উল্লেখযোগ্য সম্পূরক শুল্ক বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিগারেট উৎপাদন খাতের শীর্ষস্থানী…

ব্যবসা-বাণিজ্য

অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে খরচ হবে ৩০ টাকা

এক ব‌্যাং‌কের কার্ড দি‌য়ে অন‌্য ব‌্যাং‌কের এটিএম বুথ টাকা উত্তোলন কর‌লে স‌র্বোচ্চ ৩০ টাকা চার্জ গুণতে হ‌বে। যা এতো‌দিন ছিল ১৫ টাকা। ত‌বে প্রথম ৫টি লেনদেনের ক…

জাতীয়

তিন দুর্বল ব্যাংক পেল আরও ২৬৫ কোটি টাকা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম তারল্য ঘাটটি মেটাতে আরও তিন দুর্বল ব্যাংককে ২৬৫ কোটি টাকার সহায়তা দিয়েছে সবল ৪ ব্যাংক। তারল্য সাপোর্ট দেওয়া ব্যাংকের মধ্…