সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

‘লানিং বাই ডুয়িং হোক শিক্ষার ভিত্তি’ এই স্লোগানে টাঙ্গাইলে বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স
(আইডিইবি) এর প্রতিষ্ঠাতা বার্ষির্কী এবং গণপ্রকৌশল দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ১১ নভেম্বর সোমবার সকালে আইডিইবি এর টাঙ্গাইল জেলা শাখার কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুতপুর্ন সড়ক প্রদক্ষিণ করে সংগঠনের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ। সংগঠনের সভাপতি কাজী জাকেরুল মওলার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-সংগঠনের সাধারণ সম্পাদক মীর মহাম্মদ হোসেন চুন্নু, সহ-সভাপতি মাসুদুর রহমান, যুগ্ম-সম্পাদক এ এইচ এম জাহাঙ্গীর আলম খান, অর্থ সম্পাদক জাহাংগীর আলম, সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুল মান্নান তালুকদার, চাকরি বিষয়ক সম্পাদক শাহাদত হোসেন, জনসংযোগ ও প্রচার সম্পাদক শাহরিয়ার মো. নাজমুল আহসান।

এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সংগঠনের অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…