সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইলে জমকালো আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শিক্ষা, শান্তি, প্রগতী ছাত্রলীগের মুলনীতি’ শ্লোগানে মুখরিত হয়ে বুধবার (৮ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার বিভিন্ন সাজে সজ্জিত হয়ে ঢাক ঢোল বাজিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড় চত্বরে এসে কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

ঘাটাইল উপজেলা ছাত্রলীগ আয়োজিত কলেজ মোড় চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান।

এতে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি আমানুর রহমান খান রানা।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, ঘাটাইল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ সরকার, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু হানিফ, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন খান বাবু, উপজেলা যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ সুজন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসতিয়াক আহমেদ রাজীব, জিবিজি কলেজের সাবেক জিএস আলমগীর হোসেন বাবু, উপজেলা তাতী লীগের আহবায়ক মোঃ খোরশেদ আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক কফিলুর রহমান ভুটান, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এস আনিসুর রহমান তুহিন প্রমুখ।

এছাড়াও উপজেলার ১৪টি ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মী অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করে। শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…