সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পুত্রবধুর সাথে পরাকীয়ায় ছেলেকে খুন

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নিখোঁজের চার দিন পর গত ৩০ ডিসেম্বর টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বগা পূর্বপাড়া গ্রামের বাঁশঝাড় থেকে হাবিবুল্লাহ্‌ নামে এক যুবকের চোখ উপড়ানো লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই তার বাবা আবু জাফর অজ্ঞাতনামাদের আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের জন্য ওসি মাকছুদুল আলমের নেতৃত্বে মাঠে নামে পুলিশ।

জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ছাফুরাকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আসল তথ্য। পরে সোমবার (৬ জানুয়ারি) আদালতে তাকে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি জানান, শ্বশুরের সঙ্গে তার অবৈধ মেলামেশা দেখে ফেলায় স্বামী হাবিবুল্লাহকে হত্যা করা হয়।

পুলিশ জানায়, দশ-বারো দিন আগে এক দুপুরবেলা স্ত্রীর সঙ্গে বাবার অবৈধ মেলামেশার বিষয়টি দেখে ফেলেন হাবিবুল্লাহ। এ ঘটনার তিন দিন পর তিনি স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি কালিহাতী উপজেলার বেলুটিয়া গ্রামে যান। কিছু দিন সেখানে থাকার পর স্ত্রীকে নিয়ে গত ২৬ ডিসেম্বর বিকেলে বাড়ি আসেন। বাড়ি আসার পরই বাবা জাফর ছেলেকে উপজেলার দেওজানা বাজারে তাদের কাপড়ের দোকানে যেতে বলেন। ওই দিন তিনি দোকানে না গিয়ে বসতঘরের পাশেই গোয়ালঘরে লুকিয়ে থাকেন। ওই রাতেও হাবিবুল্লাহ তার স্ত্রী ও বাবার মধ্যকার মেলামেশার বিষয়টি দেখে ফেলেন।

অন্যদিকে ছেলে দোকানে যায়নি বিষয়টি বুঝতে পারেন জাফর। ওই রাতেই হাবিবুল্লাহকে হত্যার পরিকল্পনা করে বাবা ও স্ত্রী। পরিকল্পনা মোতাবেক রাত ১১টার দিকে কয়েকজনের হাতে তারা হাবিবুল্লাহকে মেরে ফেলার জন্য তুলে দেয়। পরে ওই রাত থেকেই ছেলে নিখোঁজের নাটক সাজায় তার বাবা। ছাফুরার দেওয়া জবানবন্দির ওপর ভিত্তি করে সোমবারই জাফরকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাকে জেলহাজতে পাঠানো হয়।স্ত্রীর সঙ্গে বাবার অবৈধ সম্পর্ক হাবিবুল্লাহসহ পরিবারের সবাই জানতেন। কিন্তু কেউ কখনও মুখ খুলতে সাহস পেতেন না। ঘাটাইল থানার ওসি মো. মাকছুদুল আলম বলেন, নিহতের স্ত্রীর ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উদ্‌ঘাটন হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…