সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইলে বাড়িঘরে হামলা আহত ৪

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করেছে প্রতিপক্ষ। ঘটনায় আহত হয়েছে মহিলাসহ চার জন। গত১৫ ফেব্রুয়ারী (শুক্রবার) উপজেলার দিগড় ইউনিয়নের গুনদত্ত গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার প্রেক্ষিতে ঘাটাইল থানার একটি ভাংচুরের মামলা হয়েছে।মামলার বিবরণ থেকে জানা যায়, উপজেলার দিগড় ইউনিয়নের গুনদত্ত গ্রামের জাহিদ হাসানদের সাথে প্রতিবেশী শাহজাহান গংদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জের ধরে গত শুক্রবার সকালে শাহজাহান গংরা ১০/১২ জন লোকের একটি দল লোহার রড, চাপাতি, কুড়াল, দা ও লাঠিসোঠা নিয়ে নিয়ে জাহিদ হাসানদের বাড়িতে হামলা চালায়।এ সময় তারা বাড়ি ঘর ভাংচুর করে এবং ঘরের আসবাপত্রে আগুন ধরিয়ে দেয়।প্রতিপক্ষরা তাদের বাধা দিলে তারা তাদের দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি মারধর করে। তাদের মারধরের কারনে মহিলা সহ চার জন আহত হয়। এ সময় তারা ঘরে থাকা স্বর্ণের অলংকারসহ অন্যান মালামালও নিয়ে যায়। এতে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় আহতরা হল, জাহিদ হাসান (২৮), শাহিনা বেগম (২৫), জুলেখা বেগম (২০) ও শাহনাজ (৩৫)। আহতরা ঘাটাইল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় মোঃ শাহজাহান (৬০), রফিকুল ইসলাম (৩০), সবুজ (২২), খোরশেদ (৪০), কালাম (৪০), হুরমুজ আলী (৩৫) ও আনসার (৫৫) সহ আরো ৪/৫ জনকে আসামী করে ঘাটাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…