সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসাধীন ছেলেকে দেখতে এসে প্রাণ হারালেন বাবা

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন ছেলেকে দেখতে এসে ট্রাকচাপায় প্রাণ হারালেন বাবা।

রোববার দুপুরে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় শামসুল হক (৬০) নিহত হন।

নিহত শামসুল হকের বাড়ি সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সাহেববাজার নহলিয়াপাড়া এলাকায়। এ ঘটনায় নিহত স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শামসুল হকের ছেলে পশিরুল ইসলাম রক্তশূন্যতায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সকালে হাসপাতালে এসে ছেলের জন্য রক্তের ব্যবস্থা করে দেন বাবা শামসুল হক। পরে হাসপাতালে সামনের একটি মসজিদে নামাজে যাচ্ছিলেন তিনি। সড়ক পার হওয়ার সময় তেঁতুলিয়া থেকে ছুটে আসা পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন শামসুল হক। এ সময় ট্রাকের চালক পালিয়ে গেলেও স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটিকে আটক করে পুলিশ।

পঞ্চগড় ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মুনীর হোসেন বলেন, হাসপাতাল থেকে মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে ট্রাকচাপায় শামসুল হক নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…