সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
দুর্ঘটনা

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১; আহত ১৫

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক উল্টে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এবং আরও ১৫জন আহত হয়েছেন। গত ২৫ জুন (সোমবার) সকালে উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের নজুনবাগ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, একটি মিনি ট্রাকে করে ২০/২২ জন নির্মান শ্রমিক ছাদ ঢালাইয়ের কাজে ঘাটাইল থেকে পাশ্ববর্তী উপজেলা কালিহাতী যাচ্ছিল। মিনি ট্রাকটি টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে নজুনবাগ নামক স্থানে পৌছলে সামনের চাকা ফেটে গিয়ে সড়কের পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই খলিলুর রহমান (৩৫) মারা যায়। সে গোপালপুর উপজেলার ডুবাইল গ্রামের ময়েন উদ্দিনের ছেলে।

এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি উদ্ধার করে এবং আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর।

আহতরা হল- রমজান আলী (৪০), সাঈদ (৪০), কামাল (৩৫), হারেছ আলী (৬৫), আল-আমীন (২৫), লিয়াকত আলী (৪৫), ইজ্জতআলী (৫০), হায়দার আলী (৩৫), খায়রুল ইসলাম (২৯), বজলুল করিম (৩০), সাদেকআলী (২৯) ও শাহজাহান মিয়া (১৮)। আহত সবার বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলায়। আহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…