সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

১০ কেন্দ্রে এজেন্ট বের করার অভিযোগ হাসানের

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট কেন্দ্র থেকে এজেন্টদের জোরপূর্বক বের করে দেয়ার অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী হাসান উদ্দিন সরকার।
মঙ্গলবার সকাল আটটা ২০ মিনিটে বছিরউদ্দিন উদয়ন একাডেমিতে ভোট দেয়ার পর তিনি এই অভিযোগ করেন।

বিএনপি প্রার্থী বলেন,‘এখন পর্যন্ত প্রায় ১০টি কেন্দ্রে আমার এজেন্টদের বের করে দেয়া হয়েছে। মারধর করা হচ্ছে। অভিযোগ জানানোর জন্য রিটার্নিং কর্মকর্তাকে পাচ্ছি না। এভাবে এজেন্টদের বের করে দিয়ে যদি নির্বাচন হয় হাতলে শেষ পর্যন্ত কত ভোট পড়বে আমি জানি না।’

এছাড়া হাইকোর্টে থেকে গতকাল নেতাকর্মীদের গ্রেপ্তার না করতে নির্দেশ দেয়া হলেও পুলিশ তা মানছে না অভিযোগ করেছেন তিনি।

শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কি না জানতে চাইলে হাসান উদ্দিন বলেন, ‘অবশ্যই থাকবো। ফেইলর ইজ দ্যা পিলার অব সাকসেস।’

নির্বাচনের কিভাবে মূল্যায়ন করছেন জানতে চাইলে বিএনপি প্রার্থী বলেন, সবকিছু দেখার পরই এ ব্যাপারে মূল্যায়ন করবো।

আরেক প্রশ্নে হাসান উদ্দিন বলেন, জনগণ মেনে নিয়ে আমরাও মেনে নেব।
এর আগে সকাল আটটায় গাজীপুর সিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচন শেষ হবে বিকাল চারটায়।

নির্বাচনে মেয়র পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগের মো. জাহাঙ্গীর আলম (নৌকা), বিএনপির হাসান উদ্দিন সরকার (ধানের শীষ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজী মো. রুহুল আমীন (কাস্তে), ইসলামী ঐক্যজোটের মাওলানা ফজলুর রহমান (মিনার), ইসলামী ফ্রন্ট বাংলাদেশের জালাল উদ্দিন (মোমবাতি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন (হাত পাখা) ও স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমেদ (টেবিল ঘড়ি)।
এছাড়াও ৫৭টি সাধারণ ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৫৪ জন এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…