সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
দুর্ঘটনা

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ঃ আহত ৪

মোঃ সবুজ  সরকার সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে পোড়াবাড়ি নামক স্থানে এই সড়ক দুর্ঘটনাটি সংঘঠিত হয় ৷ গত ১৭ডিসেম্বর (সোমবার) সকাল ১১ ঘটিকায় বাস মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্র ড্রাইভার সহ তিন জন নিহত ও চার জন আহত হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা থেকে ছেড়ে আসা নিউ সোলা পরিবহন ও মধুপুর থেকে ছেড়ে আসা মাহিন্দ্র উপজেলার পোড়াবাড়ি নামক স্থানে আসলে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, ঘাটাইল উপজেলার ঝুনকাইল নয়াপাড়া গ্রামের মৃত আজিজের ছেলে মাহিন্দ্র ড্রাইভার শামছুল হক (৫২), বিয়ারা গ্রামের ইফনুছ আলীর ছেলে রেজাউল করিম শ্যামল (৩২)। নিহত অপর জনের নাম পরিচয় পাওয়া যায়নি।আহতরা হলেন, ঘাটাইল উপজেলার রিনা বেগম (৪০), স্বামী মনির হোসেন, গ্রাম- বগা; রহিমা বেগম (৪২), স্বামী জয়নাল আবেদিন, গ্রাম- রতনবরিষ; চায়না (৩৮), সে শুধু ছেলের নাম বলতে পারছে সাইফুল, গ্রাম-গরজনা। এছাড়া ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া উপজেলার আব্দুল আজিজের ছেলে কলেজ ছাত্র আফজাল হোসেন (২১)।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…