সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে শ্রদ্ধা ও ভালোবাসায় মহান বিজয় দিবস পালিত

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, তোপধ্বনি ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা, আলোচনা সভা এবং কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ৬ টা ৩৫মিনিটে ৩১ বার তোপধ্বনির পর টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় শহীদ স্মৃতি পৌর উদ্যানের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, টাঙ্গাইল প্রেসক্লাব, আওয়ামী লীগ, বিএনপি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান’সহ সর্বস্তরের মানুষ পুস্পস্তবক অর্পন করে।

এছাড়াও পৃথকভাবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে নানা কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সকাল ৮ টা ৩০ মিনিটে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন-এর নেতৃত্বে ক্যাম্পাসে বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের প্রত্যয়-৭১-এর পাদদেশে পুস্পস্তবক অর্পণ করা হয়।

পরে টাঙ্গাইল স্টেডিয়ামে বিজয় দিবসের মনোমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…