সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইল থানা কমিউনিটি পুলিশিং প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

 

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল জেলার ঘাটাইল থানায় কমিউনিটি পুলিশিং প্রতিনিধি সম্মেলন ২০১৭ইং অনুষ্ঠিত হয়েছে ৷ "পুলিশই জনতা, জনতাই পুলিশ" স্লোগান কে সামনে রেখে গত ১৭ই  অক্টোবর (মঙ্গলবার) বিকেল ৩ ঘটিকায় ঘাটাইল থানায় অনুষ্ঠিত হয় ৷ টাঙ্গাইল জেলা অতিরুক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) রামানন্দ সরকার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মাহবু্ব আলম (পিপিএম)।

আরও উপস্থিত ছিলেন, অতিরুক্ত পুলিশ সুপার (অপরাধ) শরিফুল হক, টাঙ্গাইল জেলা কমিউনিটি পুলিশের সভাপতি আনিছুর রহমান, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, সাবেক মেয়র হাসান আলী মিয়া, উপজেলা যুগ্ন-আহ্বায়ক আঃ রহিম মিয়া, পৌরমেয়র শহিদুজ্জামান খান, ঘাটাইল থানা কমিউনিটি পুলিশের সভাপতি শরিফ সিদ্দিকী, ঘাটাইল উপজেলা মহিলালীগের সভাপতি নুরজাহান সিদ্দিকা, এবং প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ও কমিউনিটি পুলিশের সদস্য বৃন্দ।
উক্ত কমিউনিটি পুলিশিং প্রতিনিধি সম্মেলনটি পরিচালনা করেন, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন (পিপিএম)।

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…