সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে র‌্যাবের হাতে দুই যুবক আটক

 

 

বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল সদরে বিদেশি পিস্তলসহ দুই যুবককে আটক করেছেন র‌্যাব-১২ এর সদস্যরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার বাসাখানপুর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন সদর উপজেলার বাসাখানপুর এলাকার মৃত আবেদ আলীর ছেলের ছেলে আবু হানিফ (২৮) এবং একই এলাকার আবু সাঈদের ছেলে সাইফুল ইসলাম (২২)। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার বীনা রানী দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাসাখানপুরে র‌্যাবের একটি দল চেক পোস্ট বসায়। এ সময় র‌্যাব সদস্যদের দেখে হানিফ এবং সাইফুল পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব তাদেরকে আটক করে দেহ তল্লাশি করলে একটি বিদেশি পিস্তলসহ ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে টাঙ্গাইল সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…