সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

চার বছরে জাকারবার্গের নিরাপত্তা খরচ ১৬৭ কোটি টাকা!

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ফেসবুক সিইও মার্ক জাকারবার্গ বছরে মাত্র এক ডলার বেতন নেন নিজ কোম্পানি থেকে। কিন্তু অনেকেই জানেন না, গত চার বছরে জাকারবার্গের নিরাপত্তা ও প্রাইভেট প্লেনের পেছনে সংস্থাটির খরচ হয়েছে ২০ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় ১৬৭ কোটি টাকা। খবর সিএনএনএর।

সম্প্রতি প্রকাশ হওয়া ফেসবুকের এক ডকুমেন্ট থেকে দেখা যায়, ২০১৫ সাল থেকে প্রতিষ্ঠানটির হর্তাকর্তার নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় নিরাপত্তা খাতে এ খরচগুলো হয়েছে বলে জানান তারা। ২০১৬ সালে ফেসবুক জাকারবার্গের নিরাপত্তার পেছনে ব্যয় করেছিল ৫ দশমিক ৮ মিলিয়ন ডলার, ২০১৭ সালে ৯ মিলিয়ন ডলার।

ডকুমেন্টে আরও বলা হয়, আমরা ফেসবুক কোম্পানিটির কাছে জাকারবার্গের গুরুত্বের কথা বিবেচনা করে এই অর্থ খরচ করেছি।

জানা যায়, ফেসবুক জাকারবার্গের নিরাপত্তা কর্মী, বাড়ির সিকিউরিটি সিস্টেমসহ তার ব্যক্তিগত বিমানের ফুয়েল, ক্রু, ক্যাটারিং বাবদ এ বিপুল পরিমাণ অর্থ খরচ করে। তবে ফেসবুক শুধু জাকারবার্গের পেছনেই এতো টাকা খরচ করছে তা নয়। গতবছর কোম্পানির চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গের নিরাপত্তার পেছনেও তাদের বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছিল।

তবে বিশ্লেষকরা জানান, বিশ্ববিখ্যাত কোম্পানিগুলোর সিইও’দের পেছনে এই রকম খরচ আসলে পুরনো কিছু নয়। সম্প্রতি এক খবরে জানা যায়, অ্যাপল সিও টিম কুকের যাতায়াতের পেছনেই গত বছর খরচ হয়েছে প্রায় দুই কোটি টাকা।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…