সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

চিরিরবন্দরে ট্রাক্টর চাপায় শিশু শ্রেণির ছাত্র নিহত

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

স্কুলে যাওয়ার পথে বালু বোঝাই ট্রাক্টর চাপায় পিষ্ট হয়ে আমবাড়ী মেরিগোল্ড কিন্ডার গার্টেন স্কুলের শিশু শ্রেণির ছাত্র অন্তর (৫) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রোববার সকাল সাড়ে আটটায় জেলার পার্বতীপুর উপজেলার আমবাড়ী বাজারের দলিলুর রহমানের দোকানের সামনে। সংবাদ পেয়ে পার্বতীপুর থানা পুলিশ ঘটনাস্থল হতে মরদেহ উদ্ধার করে স্বজনদের হাতে হস্তান্তর করেছে। তবে চালক বা হেলপারকে কেউ আটক করতে পারেনি। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে আটটায় অন্তর ভ্যানযোগে নিজ বাড়ী চিরিরবন্দর উপজেলার বিশ্বনাথপুর হতে আমবাড়ী মেরিগোল্ড কিন্ডার গার্টেন স্কুলে যাওয়ার পথে আমবাড়ী বাজারের দলিলুর রহমানের দোকানের সামনে একটি বালু বোঝাই ট্রাক্টর পিছন থেকে ভ্যানকে ধাক্কা দিলে অন্তর ছিটকে রাস্তায় পড়ে যাওয়ার সাথে সাথে ওই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহত অন্তর চিরিরবন্দর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মধ্য হিন্দু পাড়া গ্রামের কুমোদ চন্দ্র রায়ের পুত্র। এ ঘটনায় চালকসহ ট্রাক্টর মালিকের শাস্তির দাবীতে সকাল থেকে শিক্ষার্থীরা বিভিন্ন সড়ক অবরোধ করে প্রতিবাদ করলে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানের সমঝোতায় অবরোধ তুলে নেয়। ওই স্কুলের অধ্যক্ষ আব্দুল লতিফ জানান, আগামীকাল হতে স্কুল বন্ধ দেয়া হবে। এর একদিন আগে এ রকম মর্মান্তিক দুর্ঘটনা এলাকাসহ তার পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…