সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
দুর্ঘটনা

পাবনায় বিশ্বাস ভবনে আগুন সাড়ে ৩ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে : ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ

সৈয়দআকতারুজ্জামানরুমী,পাবনাপ্রতিনিধি।কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা শহরের বিশ্বাস ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে ৬ তলা ভবনের প্রথমতলায় এ্যাপেক্স শো রুম থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়। পরে দ্বিতীয় ও তৃতীয় তলার বিভিন্ন কক্ষে আগুনের তাপদাহ ছড়িয়ে পড়ে। এ ভবনটির ৫ম ও ৬ষ্ঠ তলায় আবাসিক পরিবারের বসবাস ও রয়েছে। এ অগ্নিকান্ডের তাপে ৮ জন আহত হন। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫ কোটি টাকা দাড়িয়েছে।
এ ব্যাপারে পাবনা দমকল বাহিনীর সহকারি পরিচালক এম সাইফুল ইসলাম জানান, প্রাথমকি ধারণা,বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় সাড়ে ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সকাল আটটার দিকে আগুন নেভে। ভবনে থাকা এপেক্সের শো রুম, শ্যামলী কালার ল্যাব, বনলতা চাইনিজ রেস্তোরা সম্পূর্ণরুমে ভস্মিভূত হয়েছে। এ ছাড়া রুপালী ব্যাংক,পূবালী ব্যাংক,যমুনা ব্যাংক, ইসলামী ফাস্ট সিকিউরিটি ব্যাংক সহ ১৫ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৫ কোটি টাকা বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে, অগ্নিকান্ডের খবর পেয়ে পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন ও পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শণ করেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

দুর্ঘটনা

আবারও দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা, পদ্মায় তলিয়ে গেল যাত্রীবাহী বাস

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত বাসটির সব যাত্রীক…