সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

চীনের সেরা ইউটিউবারের ভয়ংকর মৃত্যু (ভিডিও)

হুইয়াং আন্তর্জাতিক সেন্টারের ছাদে ইউ ইয়ং নিং (২৬) ব্যায়াম করছিলেন। এমন সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান। কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় পড়ে যাওয়ার সঙ্গেই তার মৃত্যু হয়।

ভিডিও ধারণের জন্য তার নিজের প্রস্তুত করে রাখা ক্যামেরা থেকে ভয়ংকর ফুটেজটি উদ্ধার করা হয়।
বেইজিং নিউজকে দেয়া সাক্ষাৎকারে তার বান্ধবী জিনজিন জানান, দু’দিন পর তাদের বিয়ে হওয়ার কথা ছিল।

তিনি আরও জানান, যে ভিডিওটি করতে গিয়ে ইউ ইয়ং নিং মারা গেছেন, ওই ভিডিওর আয় থেয়ে বিয়ের উপহার কিনতে চেয়েছিলেন তিনি।

একমাস ধরে তার ইউটিউব চ্যানেলে কোনো নতুন ভিডিও পোস্ট না হওয়ায়, তার ভক্তদের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়। পরে তারা জানতে পারেন ইউ ইয়ং নিং গত ৮ নভেম্বর ছাদ থেকে পড়ে মারা গেছেন।
স্থানীয়রা জানান, তার মৃত্যুতে থানায় একটি অপমৃত্যুর সাধারণ ডায়েরি করা হয়েছে।

ইউ ইয়ং নিংয়ের ইউটিউব চ্যানেল নাম ভলকানো। এ চ্যানেলটিতে প্রায় ১০ লাখ সাবস্ক্রাইবার ও ৩শ’ ভিডিও রয়েছে।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…