সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইল উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবুর বিরুদ্ধে অনাস্থা দেয়া হয়েছে। ইউপি চেয়ারম্যানদের মানহানি আপত্তিকর অশালীন ও অশ্রাব্যভাষায় গালমন্দ ও প্রাননাশের হুমকি, আর্থিক অনিয়ম, দুর্নীতি ও সরকারি উন্নয়নমুলক কাজে চরম বাধা সৃষ্টির অভিযোগ এনে এ অনাস্থা দেয়া হয়। এতে ইউনিয়ন পরিষদের ১১ চেয়ারম্যান, উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান ও ১ জন সংরক্ষিত আসনের সদস্য রয়েছেন। বুধবার বিকেল ৫টার দিকে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের কাছে দেয়া অনাস্থা পত্রটি গ্রহন করার পর ইউনয়ন পরিষদ আইনের সংশ্লিষ্ট ধারা মতে তা অগ্রায়ন করে টাঙ্গাইল জেলা প্রশাসকের কাছে প্রেরন করেছেন।

জানতে চাইলে ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু বলেন, আমি কোন অনিয়মও করি নাই, মানুষের সাথে খারাপ আচরনও করি নাই। এটা একটা ভিত্তিহীন বিষয়। রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন এইটা। উপজেলা প্রশাসনের কোন বিষয়ে দুর্নীতি বা অনিয়ম আমার নাই। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, কয়েকজন চেয়ারম্যান আমাকে জানিয়েছে তাদের কাছ থেকে জোড় পুর্বক সাক্ষর নেয়া হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…