সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

চোখ-মুখ বাঁধা নারীর লাশ উদ্ধার

আনোয়ার পাশা, সখীপুর (টাংগাইল) বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের সখীপুরে চোখ-মুখ বাঁধা অবস্থায় নাজমা খাতুন (৪০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রতিমা বংকী বেতুয়াপাড়া এলাকা থেকে ওই নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ওই এলাকার মৃত নওশের আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,নাজমা খাতুন দুই সন্তানের জননী। সে তার বাড়িতে একাই বসবাস করতেন। তার দুই ছেলে ঢাকাতে প্রাইভেট কোম্পানিতে চাকরি করে।শুক্রবার সকালে তার বড় ছেলে নাজমুল ঢাকা থেকে মাকে ফোনে না পেয়ে মামা আয়নাল হকের কাছে বিষয়টি জানান।

আয়নাল হক বলেন, অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার দুপুরে বাড়িতে একটি বাথরুমের কক্ষ থেকে চোখ-মুখ বাঁধা অবস্থায় অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম তুহীন আলী বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই মৃত্যুর রহস্যের বিষয়টি জানা যাবে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…