সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
গল্প

সেলিনা জাহান প্রিয়ার হাসির গল্প-শিক্ষিত আয়না বাজী

শিক্ষিত আয়না বাজী । (হাসির গল্প) রচনা কাল - ১০ মার্চ ২০১৭ সাল ।
- সেলিনা জাহান প্রিয়া

এক ভদ্রলোকের গাড়ী পার্কিং থেকে চুরি হয়ে গেল। অনেক খোঁজাখুঁজি করেও গাড়ী না পেয়ে ভদ্রলোক হতাশ।

কিন্তু দুই দিন পর সকালে হঠাও গাড়ীটাকে একই জায়গায় পার্কিং এ দাঁড়িয়ে থাকতে দেখে অবাক। ভীষণ আনন্দও হলো ।

দৌড়ে গাড়ীর কাছে গিয়ে দেখেন ভিতরে একটা খাম ...

"মায়ের শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ায় বড় হাসপাতালে নেওয়া প্রয়োজন হয়ে পরেছিল। কিন্তু রাতের বেলায় এবং ছুটির কারনে কোনো গাড়ী না পাওয়ায় আপনার গাড়ী ব্যবহার করতে বাধ্য হয়েছিলাম ।
আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত । গাড়িতে যত পেট্রোল ছিল সব আছে। তাছাড়া আপনার খারাপ lock টাও ঠিক করে দিয়েছি |আপনার ও আপনার পরিবারের জন্য গাড়ীতে রাখা রয়েছে ১০ টা আয়না বাজীর টিকেট
আগামিকালের । আমি জানি আপনার বাসার কাজের মেয়ে শ আপনারা ১০ জন । আর আপনাদের খাবারের জন্য রাখা আছে ফুড কোডের বাউচার । ইচ্ছা মতো আপনার ১০ জন মনের মতো বসুন্ধরা ফুড কোডে খেয়ে নিবেন ।
আমার অনুরোধ, আপনার বড় হৃদয় দিয়ে ক্ষমা করবেন আমাকে"!

১০ লাখের গাড়ী ফেরৎ পাওয়াতে পরিবারের সকলেই ভীষণ খুশি| পরেরদিন সকলে মিলে complementary ticket নিয়ে চলে গেলেন ভদ্রলোক আয়না বাজী ছবি দেখতে ।
ছবি দেখা শেষ করে মনের মতো চিকেন আর রাইস খেয়ে বের হলেন কিন্তু গাড়ি নাই পারকিং এ ।

রাত্রে বাড়ী ফিরে দেখেন ঘরের দরজা ভাঙ্গা। ঘরের সব দামী জিনিষ, আসবাবপত্র, নগদ গহনা চুরি হয়ে গেছে। প্রায় ৫০ লাখ টাকার | এবং বাইরে টেবিল একটি খাম পরে আছে ।

" তাতে লিখা আয়না বাজী কেমন হল বলুন দেখি । আপনি কেন গাড়ির লক আর চাবি বদলাতে ভুলে গেলেন । বাসা ফাকা রেখে কেউ যায় । আয়না বাজী ২ আসছে আশা করি দেখবেন ।। এটা শিক্ষিত আয়না বাজী ।

আরও পড়ুন

গল্প

এম এস ইসলাম এর লেখা ছোট গল্প- জীবনের রঙ্গমঞ্চে

জীবনের রঙ্গমঞ্চে (ছোট গল্প ৩) গতকালের জিএমসিসি গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ঘিরে দিনভর দৌড়ঝাঁপ, চিৎকার-চেঁচামেচি আর উত্তেজনায় শরীরের বারোটা বাজে। রোদের তাপে সেদ্ধ আর…

গল্প

অ-মানব ও এক বিন্দু রহস্য ( চতুর্থ পর্ব )

অ-মানব ও এক বিন্দু রহস্য ( চতুর্থ পর্ব ) - সেলিনা জাহান প্রিয়া দারগা মনে মনে ভাবছে মানুষটা কি যাদু জানে ? আমি এত বছর ধরে পুলিশে চাকুরী করে আসছি । কত চোর ডাকাত স…

গল্প

এম এস ইসলাম আকাশ এর গল্প-প্রতিশোধ-দ্যা রিভেঞ্জ

গল্প প্রতিশোধ দ্যা রিভেঞ্জ এম এস ইসলাম আকাশ একবার এক অতিশয় বজ্জাত লোকের অভিনয় করার খুব শখ হলো-এক পরিচালক মহোদয়কে গিয়ে অনেক অনুনয়বিনয় করলেন। শেষে কোন উপায় না পেয়…