সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

ছাদ থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পুরান ঢাকার সদরঘাটের একটি বহুতল মার্কেটের ছাদ থেকে পড়ে রাকিব (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। নিহতের হাতের কিছুটা অংশ জুড়ে কাটা দাগ রয়েছে। যা দেখে প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন আত্মঘাতী গেমস ব্লু হোয়েল খেলেই ওই তরুণ ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। যদিও পুলিশ বলছে আত্মহত্যা হলেও এই ঘটনার সঙ্গে ব্লু হোয়েলের কোন সম্পর্ক নেই।

শুক্রবার রাত সোয়া ১০টার দিকে সদরঘাটের গ্রেটওয়াল শপিং সেন্টার বা মল্লিক টাওয়ার সংলগ্ন কোন ভবন থেকে পড়ে ওই তরুণের মৃত্যু হয়। সে সদরঘাটের শরীফ মার্কেটের কোন দোকানের কর্মচারী ছিল।

22448441_1569765863059362_8126800793140743294_n

ওসি মশিউর আরো বলেন, মৃতদেহের কাছ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তাতে লেখা ছিল 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়'। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলেই ধারণা করছি। তবে তদন্ত চলছে। তদন্ত শেষেই এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

তিনি আরো জানান, নিহতের হাতে কাটাছেড়ার দাগ থাকলেও কোনো ধরনের বিশেষ চিহ্ন বা কিছু আঁকা দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হবে।

add2

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…