সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

ছুটির দিনে হাসপাতালে রোগী দেখেন ভুটানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং, যিনি বাংলাদেশের মেডিকেলে পড়াশুনা করেছেন। বিভিন্ন গুণের অধিকারী এই চিকিৎসক সম্প্রতি বাংলাদেশ সফরে এসে ব্যাপক প্রশংসিত হন।

এবার জানা গেল তার আরও একটি গুণের কথা। প্রধানমন্ত্রী হয়েও ছুটির দিনে রোগীদের চিকিৎসা করেন তিনি। তিনি তার ছুটির দিনে হাসপাতালে রোগীদের সেবা করতে পছন্দ করেন।

গত শনিবার দেশটির ‘জিগমে দরজি ওয়াংচুক হাসপাতালে’ এক রোগীর সফল সার্জারি সম্পন্ন করেন তিনি।

প্রায় সাড়ে ৭ লাখ লোকের দেশ ভুটানে গত বছর প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন লোটে শেরিং।

শেরিং আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে বলেন, কেউ গলফ খেলে, কেউ তীরন্দাজি করে কিন্তু আমি মানুষের সেবা করতে পছন্দ করি। আমি আমার ছুটির দিনগুলো এখানে (হাসপাতালে) কাটাই।

খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে শিক্ষানবিশ ও চিকিৎসকদের পরামর্শ দেন, শনিবার রোগী দেখেন এবং রবিবার পরিবারকে সময় দেন শেরিং।

চিকিৎসকের পোশাক পড়ে হাসপাতালে ব্যস্ত সময় পাড় করেন শেরিং। এছাড়া ওই হাসপাতালে নার্স ও অন্যরা যে যার মত কাজ করে যান। কেউ প্রধানমন্ত্রীকে ভ্রূক্ষেপ করেন না।

উল্লেখ্য, বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজে ১৯৯০-৯১ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি হন লোটে শেরিং। এরপর এমবিবিএস পাশ করে জেনারেল সার্জারি নিয়ে শেরিং এফসিপিএস করেছিলেন ঢাকাতেই।

ময়মনসিংহ মেডিকেলের পাশাপাশি কিছুদিন হাতে কলমে কাজ করেছেন ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজেও।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…