সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

ছেলেকে সব লিখে দিয়ে 'পথের ভিখারি' রেমন্ডের প্রতিষ্ঠাতা

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

একসময়ের 'ধনকুবের' এখন 'পথের ভিখারী'! ব্র্যান্ডেড পোশাকের দুনিয়ায় অন্যতম অগ্রণী প্রতিষ্ঠান রেমন্ড। বিজয়পত সিংহানিয়ার হাত ধরে বছর কুড়ি আগে পথ চলা শুরু করে ব্র্যান্ড রেমন্ড। সারা ভারত তাকে একডাকে চেনে 'রেমন্ডস ম্যান' বলেই। আজ তিনিই 'পথের ভিখারী'।
তার দাবি, 'কপর্দকশূন্য অবস্থায় কোনও মতে বেঁচে আছি'।
নিজের এই 'সহায়-সম্বলহীন'দশার জন্য নিজের ছেলে গৌতম সিংহানিয়াকেই দায়ী করেছেন বিজয়পত সিংহানিয়া।
২০ বছরের পুরনো প্রতিষ্ঠান রেমন্ডস। দুই দশক ধরে ভারতীয় পুরুষদের তিনি নিজে হাতে সাজিয়ে এসেছেন। কিন্তু বর্তমানে তার ঠিকানা ভারতের দক্ষিণ মুম্বাইয়ের গ্র্যান্ড প্যারাডি সোসাইটির একটি ভাড়া বাড়ি।
remond2
ছেলে গৌতম সঙ্গে এক অনুষ্ঠানে বিজয়পত সিংহনিয়া
নিজের এই দুর্দশার কথা জানিয়ে ইতোমধ্যেই বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজয়পত সিংহানিয়া।
আদালতে জমা দেওয়া হলফনামায় তার স্পষ্ট অভিযোগ, মালাবার হিলে ৩৬ তলা জে কে হাউজের ডুপ্লেক্সে তাকে অন্যায়ভাবে থাকতে দেওয়া হচ্ছে না। তার আরও অভিযোগ, বারবার বলা সত্ত্বেও কেউ তার অনুরোধে সাড়া দেয়নি।
'রেমন্ড লিমিটেডকে ছেলে গৌতম সিংহনিয়া নিজের মর্জিমাফিক চালাচ্ছে', বলেও অভিযোগ করেছেন তিনি।
বিজয়পত সিংহানিয়ার আইনজীবী জানিয়েছেন,নিজের ছেলেকে সব সম্পত্তি লিখে দিয়েছিলেন তার ৭৮ বছরের বিজয়পত। এখন ছেলে তার মক্কেলকে সবকিছু থেকে বঞ্চিত করছেন।
সূত্র: জিনিউজ

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…