সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

ছেলেধরা সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে এক নারীকে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে নিহত নারীর পরিচয় শনাক্ত করেছেন তার ভাগিনা সৈয়দ নাসির উদ্দিন টিটু। তিনি মুঠোফোনে বলেন, নিহত ওই নারীর নাম তাসলিমা বেগম রেনু, বয়স আনুমানিক ৪০ বছর, তিনি মহাখালীর ৩৩/৩ জিপি  ওয়ারলেস গেট থাকতেন। তার দুই ছেলে-মেয়ে রয়েছে।

এর আগে তিনি স্কুলের পাশে আলীর মোড় এলাকায় স্বামী তসলিম হোসেনের সঙ্গে থাকতেন। গত দুই বছর আগে পারিবারিক কলহের কারণে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে সন্তানদের নিয়ে মহাখালীতে থাকেন।

লক্ষ্মীপুর জেলার রায়পুরা থানার সোনাপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের মেয়ে রেনু।

তিনি বলেন, আজ শনিবার সকালে উত্তর বাড্ডার ওই স্কুলে গিয়েছিলেন সন্তানকে ভর্তি করার জন্য খোঁজ-খবর নিতে। আর সেখানে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি দাবি করেন, পুলিশ প্রশাসন থাকতে কিভাবে ওই এলাকার লোকজন তাকে পিটিয়ে হত্যা করা করল। আমি এর বিচার দাবি করি।

বাড্ডা থানার ওসি অপারেশন ইয়াসিন গাজী বলেন, প্রাথমিকভাবে শনাক্ত করেন নিহত হওয়া নারীর ভাগিনাসহ স্বজনরা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রয়েছে।

উল্লেখ্য, শনিবার সকালে উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাচ্চা চোর সন্দেহে ওই নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…