সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

'জাতীয় নির্বাচন 'ফান প্লেসে' পরিণত হয়েছে'

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা হেলাফেলা করছি বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আমাদের দেশে জাতীয় নির্বাচন একটি ফান প্লেসে পরিণত হয়েছে। সংসদ নির্বাচনের আগের পরিস্থিতি বলে দেয় যে, নির্বাচনটি কেমন হবে। আজ সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সাবেক এ নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ইনস্টিটিউশনগুলোও নির্বাচনের গুরুত্ব বুঝতে পারছে না। নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিল করে দেয় কিন্তু উচ্চ আদালতে অনেকে ফেরত পান। নাম উল্লেখ না করলেও বিভিন্ন প্রার্থীর সমালোচনা করে ড. সাখাওয়াত বলেন, এমন প্রার্থী নির্বাচনে দাঁড়িয়েছেন যারা মনোনয়ন ফরমে অতি জরুরি তথ্যও দেননি।

গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উত্থাপন করেন সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। আর গেস্ট অব অনার হিসেবে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।

সিজিএস-এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, ড. সিনহা এমএ সাঈদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল প্রমুখ সভায় বক্তব্য দেন।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…