সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
প্রযুক্তি, শিক্ষা ও পেশা

জাবিতে মিষ্টি খাওয়া নিয়ে গোলাগুলি, আহত ৩০

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিষ্টি খাওয়া নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। মিষ্টি খাওয়া উপলক্ষ্যে কথা কাটাকাটির এক পর্যায় মাওলানা ভাসানী হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের দুই গ্রুপে গোলাগুলিতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষে দুগ্রুপের মধ্যে অন্তত ৮ রাউন্ড গুলিবিনিময় হয়।

বুধবার (৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে দুই আবাসিক হলের সংযোগস্থল বটতলা মোড়ে এ সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ অব্যাহত ছিল। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, মিষ্টি খাওয়া নিয়ে বটতলা মোড়ে দুই আবাসিক হল শাখা ছাত্রলীগের মধ্যে কথা কাটাকাটি হয়। এর পর দুই হলের নেতাকর্মীরা বটতলায় জড়ো হলে ব্যাপক সংঘর্ষ বাধে। সংঘর্ষে দুই হলের ছাত্রলীগ নেতাকর্মীরা পিস্তল, রামদা, রড, হকিস্টিক নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুগ্রুপের মধ্যে অন্তত ৮ রাউন্ড গুলিবিনিময় হয়।

প্রক্টর আ স ম ফিরোজ-উল হাসান বলেন, শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। কয়েকজনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

আরও পড়ুন

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

মাভাবিপ্রবির নতুন উপাচার্য এবিএম শহিদুল ইসলাম

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক এবিএম শহিদুল…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

আলমগীর হোসেন সিটি মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন শিক্ষা কর্মকর্তারা

​নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ​কিশোরগঞ্জের আলমগীর হোসেন সিটি মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

বিতর্কিত শিক্ষককে ভিসি করার আলোচনা ঘিরে উদ্বেগ, নানা অভিযোগে সমালোচনার ঝড়॥

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষককে ঘিরে নতুন করে তীব্র আলোচনা-সমালোচনা…