সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

জিবিজি বিশ্ববিদ্যালয়ের জিএস সন্ত্রাসী হামলার শিকার

 

 

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের জিএস ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম তমাল দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার সাধুরপাড়া গলগন্ডা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। আহতকে স্থানীয়রা উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
ছাত্রলীগ নেতা শাহেদ আহমেদ জানান, শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে একদল মুখোসধারী সন্ত্রাসী উপজেলার জামুরিয়া ইউনিয়নের সাধুরপাড়া গলগন্ডা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় রবিউল ইসলাম তমালের উপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তার মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি কুপিয়ে মারাত্বক ভাবে জখম করে। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে । তার অবস্থার অবনতি দেখে  দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘাটাইল থানা পুলিশ সুত্র জানায়, এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। আসামিদের গ্রেফতারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…