সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

পাকিস্তানের চেয়েও বড় হুমকি বাংলাদেশ: ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ গঙ্গারাম আহির বলেছেন, ‘তথাকথিত বন্ধুরাষ্ট্র’ বাংলাদেশ ভারতের জাতীয় নিরাপত্তার জন্য পাকিস্তান ও চীনের চেয়েও বড় হুমকি। বৃহস্পতিবার তিনি বিতর্কিত এই মন্তব্য করেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিরাপত্তা বিষয়ক একটি ইভেন্টে বলেন, শুধু চীন কিংবা পাকিস্তান নয় বাংলাদেশও আমাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ। আমি এটা জানি কারণ আমি খুব কাছ থেকে বিষয়টি দেখছি। একই বক্তব্যে তিনি বলেন, চীন আমাদের ঘনিষ্ঠ বন্ধু নয় এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির ভারত কেড়ে নিতে চাইলে কেউ বাধা দিতে পারবে না।
মহারাষ্ট্র থেকে নির্বাচিত এই মন্ত্রী বলেন, ভারতের তথাকথিত বন্ধু বাংলাদেশ ভারতের যত উপকার করেছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি করেছে অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে। তিনি বলেন, স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে এই সমস্যা মোকাবেলা করা হবে। এনডিটিভি।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…