সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

বন্ধ ফ্ল্যাটে টলিউড অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

 

 

আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

অস্বাভাবিক মৃত্যু হল টলিউডের উঠতি অভিনেত্রী মৌমিতা সাহার। রিজেন্ট পার্ক এলাকার অশোকনগরের ভাড়া বাড়ি থেকে শুক্রবার রাত ন’টা নাগাদ মৌমিতার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। তাঁর ঘর থেকে সুইসাইড নোটও উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ২৩ বছরের মৌমিতার বাড়ি ব্যান্ডেলে। টলিউডে মডেলিং ও অভিনয়ের সূত্রে তিনি রিজেন্ট পার্ক এলাকার অশোকনগরের ভাড়া বাড়িতে একাই থাকতেন। গত শুক্রবার দুপুর থেকে তাঁকে ফোনে পাননি বাড়ির লোক। পরে তাঁরা বাড়িওয়ালাকে বিষয়টি জানান।

বাড়িওয়ালা গিয়ে দেখেন মৌমিতার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। কোনও সাড়া না পেয়ে তিনি প্রতিবেশীদের নিয়ে দরজা ভাঙেন। তখনই ওড়নার ফাঁস থেকে মৌমিতার ঝুলন্ত দেহ দেখা যায়। এরপর খবর দেওয়া হয় রিজেন্ট পার্ক থানায়।

পুলিশ এসে মৌমিতার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। সেখানে লেখা ছিল, ‘আমার আর অভিনেত্রী হওয়া হল না’। পুলিশের অনুমান হতাশা থেকেই আত্মঘাতী হয়েছেন ওই তরুণী। মৌমিতার বাড়ির লোক এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও অভিযোগ জমা দেননি।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

জাতীয়

বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর তিনটার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল…

জাতীয়

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিএনপির স্থায়ী কমি…