সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

নীরব ও টুকুকে যুবদলের সভাপতি সম্পাদক নির্বাচিত করায় আনন্দ মিছিল

 

বিভাস কৃষ্ণ চৌধুরী, টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদে সাইফুল আলম নীরব সভাপতি ও সুলতান সালাউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় টাঙ্গাইলে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা ছাত্রদল, যুবদল ও এর বিভিন্ন অঙ্গসংগঠণ এ আনন্দ মিছিলের আয়োজন করে। মঙ্গলবার বেলা পৌনে ১২টায় স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে এ আনন্দ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক পথসভার আয়োজন করে। জেলা ছাত্রদল সভাপতি খন্দকার রাশেদুল আলম রাশেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান শফিকের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, স্বেচ্ছাসেবক দল আহবায়ক জিয়াউল হক শাহীন প্রমুখ।

সভায় বক্তারা, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদে সাইফুল আলম নীরব সভাপতি ও সুলতান সালাউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় দলীয় চেয়ারপার্সন খাদেলা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

tuku+nirob

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…