সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

এম এস ইসলাম আকাশ এর কবিতা- আর ফিরব না কভু

 

আর ফিরব না কভু

------------------ এ/ম/এ/স/ই/স/লা/ম/আ/কা/শ

আর ফিরব না কভু তোমাদের হাটে

পসরা সাজাবো না আর কোন পণ্যের,

আমি বেঁচে দিয়েছি আমার সব পণ্

সস্তায় বিকিয়েছি সব ছিল যা ছিল

সামান্য।

সততার সবটুকুই বিকিয়েছি

অসততার মাঝে

আমার সততা ঘুমরে মরে অসততার

ভাজে,

কি দাম আছে আমার বিকানো সততার

তাজে

অসততা বিধ্বংশী হয়ে এ বুকে বাজে।

একদিন চলে যেতে হবে এ পৃথিবী ছেড়ে

পড়ে রবে শুধু স্মৃতির পসরা এ জগৎ

সংসারে,

আমি তো মহামানব নই, নই কোন

মহাজন

আমাকে স্মরিবে কে আছে কি কোন

জন?

এত ঝগড়া এত কলহ কেন এ সংসার

সমরাঙ্গনে

সামান্য সময়ের অতিথি আমরা পৃথিবী

প্রাঙ্গনে,

কিছুই যাবে না সাথে, থাকবে না কোন

সম্বল

তবে কেন বা কিসের জন্য এ কলহ

কোন্দল?

তুমিতো অমর নও এ সমাজ সংসারে

তবে কেন আস্ফালন কর বারে বারে,

ছেড়ে সব ধান্দাবাজি তৈরি হও মন

যে কোন সময় তোমার আসিবে সমন।

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…