সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচী’র আওতায় ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে টাঙ্গাইল জেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান কার্যক্রম উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ জুন রবিবার দুপুরে টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের উদ্যোগে রোগ নিয়ন্ত্রন শাখা, স্বাস্থ্য অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় জেনারেল হাসপাতালের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. শরীফ হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল, সদর হাসপাতালের তত্বাবধায়ক রফিকুল ইসলাম মিয়া, বিএমএ সভাপতি ডা. সৈয়দ ইবনে সাঈদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফুল কিবরিয়া, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা এস এম আওয়াল হক প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. মঞ্জুর হাসান তালুকদার।

সভায় টাঙ্গাইলের ১২টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তাসহ অনান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…