সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
প্রযুক্তি, শিক্ষা ও পেশা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক দশক পূর্তি ৫ জুন মঙ্গলবার

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আগামীকাল মঙ্গলবার (৫ জুন) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এক দশক পূর্তি উদযাপন করবে। ২০০৮ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক ক্লাস শুরু হয় ২০০৯ সালের ৫ জুন। সেই থেকে ৫ জুনকে ’বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে পালন করে আসছে পাবিপ্রবি পরিবার।

২০০১ সালের ১ ৫ জুলাই মহান জাতীয় সংসদে ‘পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প’ আইন পাশ হয়। এরপর নানা বাধা বিপত্তি পেরিয়ে ২০০৮ সালে পাবনা শহর থেকে তিন কিলোমিটার পূর্বে ঢাকা- পাবনা মহাসড়ক সংলগ্ন রাজাপুরে বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয়। ওই বছরই শিক্ষার্থী ভর্তি করা হলেও পরের বছরের ৫ জুন আনুষ্ঠানিক ক্লাস উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিক ক্লাস উদ্বোধনের দিনকেই ‘বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে উদযাপন করা হয়।
এবারের বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সকাল ১১টায় প্রশাসন ভবনের সামনে থেকে আনন্দ র‌্যালি বের হবে। র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হবে। এরপর গ্যালারি-২ এ আলোচনা সভা উপাচার্য প্রফেসর ড. এম. রোস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও যুক্তরাজ্যের সাবেক হাইকমিশনার প্রফেসর ড. এম সাইদুর রহমান খান। প্রেস বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

মাভাবিপ্রবির নতুন উপাচার্য এবিএম শহিদুল ইসলাম

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক এবিএম শহিদুল…