সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে দৃষ্টিনন্দন এসপি পার্কের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ॥

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে কেক কাটা, ফুলেল শুভেচ্ছা বিনিময় ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা ভিত্তিক আলোচনা সভার মধ্য দিয়ে দৃষ্টি নন্দন “এসপি পার্ক”এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। পুলিশ সুপার ও এসপি পার্ক ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক সঞ্জিত কুমার রায়ের সভাপতিত্বে ৫ ডিসেম্বা বুধবার দুপুরে এসপি পার্ক প্রাঙ্গনে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা রেঞ্জের ডিআইজি অফিসের সিনিয়র পুলিশ সুপার নাবিলা জাফরিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এসপি পার্ক ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক, সেতু’র নির্বাহী পরিচালক মির্জা শাহাদৎ হোসেন, আলাউদ্দিন টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক দিলিপ কুমার সাহা, এসপি পার্ক ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি হারুন অর রশিদ, মো. আনিছুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী জাকেরুল মওলা, পার্কের পোগ্রাম কো-অর্ডিনেটর এনামুল করিম শহীদ, রতন সিদ্দিকী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এডভোকেট এস আকবর খান (পিপি), উন্নয়ন সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনি, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন আলী, আইসিটি বিষয়ক সম্পাদক মোঃ রাশেদ খান মেনন (রাসেল) প্রমুখ। এছাড়াও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

গত বছরের এই দিনে সাবেক পুলিশ সুপার বর্তমান অতিরিক্ত ডিআইজি মোঃ মাহবুবব আলম (পিপিএম) তার উদ্যোগে তৈরী এই পার্কটি পুলিশ বিভাগের উর্দ্ধতন কর্মকতাদের সাথে নিয়ে উদ্বোধন করেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…