সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আলোচিত বাংলাদেশ

মিয়ানমারে জেল খেটে ফিরলেন ১৭ বাংলাদেশি

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে গ্রেফতারের পর দীর্ঘ সাজা শেষে বুধবার দেশে ফিরেছেন ১৭ বাংলাদেশি। মিয়ানমারের মংডুতে বিজিবি ও মিয়ানমার ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের বৈঠক শেষে এসব বাংলাদেশিকে বিজিবির হাতে হস্তান্তর করা হয়।

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

ফেরত আসা ১৭ বাংলাদেশি হলেন- চট্টগ্রামের বাঁশখালীর বদিউল আলম, জামাল উদ্দিন, সাতকানিয়ার মো. হেলাল, খাগড়াছড়ির ইউ সা খ মারমা, ছে তু অং মার্মা, টেকনাফের রহিম উল্লাহ, মফিজুর রহমান, আজিজুল ইসলাম, মিজানুর রহমান, নুরুল আলম, আজিজ উল্লাহ, আব্দু ছালাম, মো. জালাল, আবু তাহের, মো. শাকের, মো. শফিক ও মো. জালাল উদ্দিন।

টেকনাফ-২ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে পৃথক সময়ে মিয়ানমারে কারাবন্দী ছিলেন ১০ জন। মঙ্গলবার তাদের সাজার মেয়াদ শেষ হয়। বুধবার পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে দেয় মিয়ানমার কর্তৃপক্ষ। এসব কারাবন্দী ৬ মাস থেকে ৫ বছর ৯ মাস পর্যন্ত সাজা ভোগ করেছেন।

আরও পড়ুন

অন্যান্য

মসজিদে সুমধুর কণ্ঠে আজান দিচ্ছেন ওয়ারফেজের মূল কণ্ঠশিল্পী পলাশ। (ভিডিও)

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেজের মূল ভোকালিস্ট পলাশের কণ্ঠে সুমধুর আজান ফেসবুকে ভাইরাল হয়েছে। আজানের ভিডিওটি পলাশ নূর নিজেই ত…

অন্যান্য

দৈনিক সংগ্রামের অফিসে ভাঙচুর

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া কাদের মোল্লাকে ‘শহীদ’ বলার প্রতিবাদে দৈনিক সংগ্রাম পত্রিকা অফিসের ভেতরে ভাঙ…

অন্যান্য

শেখ হাসিনা নামটাই শুধু নয়, তিনি মন থেকেও সুন্দর: সালমান (ভিডিও)

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে বলিউড সুপারস্টার সালমান খান বলেছেন, শেখ হাসিনা নামটাই শুধু সুন্দর নয়, তিনি ন…