সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের জেলা ভিত্তিক ভোট গ্রহন অনুষ্ঠিত

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের জেলা ভিত্তিক ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা জজ আদালত ভবনের দোতলায় ১৪ মে সোমবার ভোটগ্রহন চলে। টাঙ্গাইলের আইনজীবীদের সরব উপস্থিতিতে এসময় এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। টাঙ্গাইলে ভোট গ্রহন চলাকালীন সময়ে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল জেলা এ্যাডভোকেট বার সমিতির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ শামস উদ্দিন, টাঙ্গাইল জেলা এ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট শফিকুুল ইসলাম রিপন, টাঙ্গাইল জেলা এ্যাডভোকেট বার সমিতির সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট মহসিন সিকদার, এ্যাডভোকেট ইলিয়াছ হোসেন মনি, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দ শিক্ষানবীশ আইনজীবীগন ’সহ অন্যান্য আইনজীবীগণের উপস্থিতি ছিল লক্ষনীয়। বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থীদের পক্ষে দিনব্যাপী ব্যাপক প্রচারনা চালানো হয়।

আরও পড়ুন

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…