সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

সৌদি যুবরাজের সঙ্গে ট্রাম্প পুত্রবধূর প্রেম!

আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূ ভেনেসা ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজ খালিদ বিন বদর বিন সুলতান আলসৌদের সঙ্গে গভীর প্রেমের সম্পর্ক ছিল। এছাড়া সেই ভালবাসা বিয়েতেও গড়াতে যাচ্ছিল। তবে ৯/১১ হামলার পর বাধ্য হয়েই ভেনেসাকে ছেড়ে নিজ দেশে পাড়ি জমিয়েছিলেন।

২০০১ সালে নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলার পূর্ব পর্যন্ত দুজনের মধ্যে গভীর সম্পর্ক বিরাজমান ছিল। এমনকি তিনবছর একসঙ্গে এক ছাদের নিচেও বসবাস করেছেন ভেনাস ও খালিদ।

যুবরাজ খালিদের বাবা বদর বিন সুলতান আলসৌদের সঙ্গে আল-কায়েদার পরোক্ষ যোগাযোগ ছিল বলে খবর প্রকাশের পরই দেশটি ছেড়ে চলে যান খালিদ।

জানা গেছে, ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত যুবরাজ খালিদ বিন বদরের সঙ্গে প্রেম করেছেন ভেনেসা। এ সময় তাঁরা একসঙ্গেই থাকতেন। যুবরাজের সঙ্গে প্রণয়ে জড়ানোর আগে ভেনেসার সঙ্গে সম্পর্ক ছিল ল্যাটিন কিং ভ্যালেন্টাইন রিভেরা ও হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিওর।

সৌদি রাজপরিবারের প্রভাবশালী যুবরাজ খালিদ ১৯৮৩ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত আমেরিকায় সৌদি রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। তিনি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশেরও খুব ঘনিষ্ঠ ছিলেন। এ কারণে টুইন টাওয়ার হামলার দায় স্বীকার করা সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার সঙ্গে তাঁর পরোক্ষ সংশ্লেষের বিষয়ে খবর প্রকাশ হলেও আমেরিকায় দায়িত্ব পালনে তাঁকে কোনো সংকটের মুখে পড়তে হয়নি। অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগের কোনো প্রমাণ কেউ দিতে পারেনি। সূত্র: ডেইলি মেইল।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…