সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ ও জাতীয় নির্বাচন নিয়ে ‘নাগরিক সংলাপ’ অুনষ্ঠিত

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নাগরিক সংলাপ করেছে টাঙ্গাইল জেলা মুক্তিযুদ্ধা কল্যাণ পরিষদ ও বাংলাদেশ সেক্টর কমান্ডারস্ ফোরাম- মুক্তিযুদ্ধ ৭১।

টাঙ্গাইলে শহীদ মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে ১ ডিসেম্বর শনিবার নির্বাচন বিষয়ে এ সংলাপের আয়োজন করা হয়।

সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।

নাগরিক সংলাপে মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সভাপতি মো. ইউনুছ আলীর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরিক সংলাপের সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রিয় কমিটির মহাসচিব হারুন হাবীব, সাংগঠনিক সম্পাদক ও নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আলী সিকদার, নারী কমিটির সভানেত্রী লায়লা হাসান, সাবেক সচিব ও কেন্দ্রিয় কমিটির সদস্য খন্দকার শওকত হোসেন প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরণ, বাংলাদেশ ইউনিভারসিটি অব বিজনেস এন্ড টেকনোলজি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. সফিত আহমেদ সিদ্দিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের সহ-সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত আনোয়ারুল আলম শহীদ।

নাগরিক সংলাপে মুক্তিযোদ্ধাদের নির্বাচন বিষয়ে কেমন প্রার্থী বাচাই করবেন সে বিষয়ে মন্তব্য প্রদান করেন এবং মুকিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও ১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবসের দাবী জোর দাবি জানান।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…