সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
দুর্ঘটনা

পাবনায় কাঠবোঝাই ট্রাকচাপায় ৩ শ্রমিক নিহত

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা সদর উপজেলার নুরপুর বাইপাস এলাকায় কাঠবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ৩ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। আজ রোববার (০২ ডিসেম্বর) সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের আলী আশরাফের ছেলে শাহীন আলম (৫০), একই উপজেলার আটলংকা গ্রামের ওম্বর আলীর ছেলে আহাম্মদ আলী (৪৮) ও ফৈলজানা গ্রামের কচুগাড়ি গ্রামের শফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৫০)। আহত জফির উদ্দিন (৫৫) বালুদিয়ার গ্রামের হোসেন মন্ডলের ছেলে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, পাবনা-ঈশ্বরদী মহাসড়কের নুরপুর বাইপাস এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন কয়েকজন শ্রমিক। পথিমধ্যে আয়েশা আবেদ ফাউন্ডেশনের সামনে কাঠবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় উল্টে যাওয়া ওই ট্রাকের নিচে চাপা পড়ে ৩ শ্রমিক ঘটনাস্থলেই নিহত ও একজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

দুর্ঘটনা

আবারও দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা, পদ্মায় তলিয়ে গেল যাত্রীবাহী বাস

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত বাসটির সব যাত্রীক…