সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে মহাসমাবেশ অনুষ্ঠিত

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে ২৪ নভেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় এ বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাসাইল সখিপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (এমপি)। টাঙ্গাইল জেলা ইউনিট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক (বীর প্রতীক) এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর (৫) আসনের সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন (এমপি), ভুঞাপুর গোপালপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির (এমপি), জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শামসুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জামিলুর রহমান মিরন। সমাবেশে আলোচক হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাদের তালুকদার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জাহাঙ্গীর হোসেন তালুকদার ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ মাহমুদুর রহমান খান (বিপ্লব)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ (বীর বিক্রম)। এসময় উপস্থিত ছিলেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার আবু মোঃ এনায়েত করিম, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য মনোয়ারা বেগম (এমপি), সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, সখিপুর পৌরসভার মেয়র সাবেক ডেপুটি কমান্ডার আবু হানিফ আজাদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান মেনন (রাসেল), এম এ মামুন নাহিদ, আব্দুর নূর রবিন, মাসুদ পারভেজ, রুবেল আনসারী, রবিন, সখিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোঃ হাসান আজাদ, বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সহকারি কমান্ডার'সহ বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…