সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইলে অবৈধ ডিস ব্যবসায়ী ‘ঝড়কা ক্যাবল ভিশন’ এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ক্যাবল ব্যবসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় ঘাটাইলের ঝড়কা বাজারস্থ ‘ঝড়কা ক্যাবল ভিশন’ নামের একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও অঞ্জন কুমার সরকার অভিযান চালিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

অভিযানে সার্বিক সহযোগিতার কাজে বিদ্যুত বিভাগের কর্মচারিরা এ সময় উপস্থিত ছিলেন।

জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও অঞ্জন কুমার সরকার বলেন, ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা ও লাইসেন্স বিধিমালা না মেনে অবৈধ পন্থায় পাইরেসি করে নিজস্ব কন্ট্রোল রুমে থেকে বিদেশী টিভি চ্যানেল ডাউনলিঙ্ক বিতরণ, প্রদর্শন বা সম্প্রচার করে সরকারের রাজস্ব ফাঁকি দেয়া হচ্ছে।

অভিযানের সময় লাইসেন্সবিহীন অবৈধ ব্যবসায়ী পরিচালনাকারী কাউকে পাওয়া যায়নি।

পরবর্তীতে তারা যেনো তাদের অবৈধ ব্যবসা পরিচালনা করতে না পারে সে জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। এরপরও তারা যদি পুনরায় অবৈধ পন্থায় কন্ট্রোলটি চালু করে তবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান!

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…