সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ ৬শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে সদর উপজেলার কাকুয়া ইউনিয়ন ও ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আজ ২৬ জুলাই বৃহস্পতিবার প্রায় ৬শতাধিক ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে এ অর্থ বিরতণ করা হয়।

নগদ অর্থ বিতরণ পূর্ব এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সাধারণ সম্পাদক এম এ রৌফ।

প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদেও চেয়ারম্যান এ্যাডভোকেট খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন জার্মান রেড ক্রিসেন্ট সোসাইটির সিনিয়র কর্মকর্তা মমতাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের যুবপ্রধান আরাফ আল জামান অনয়, কাতুলী ইউনিয়নের চেয়ারম্যান শেখ মোহাম্মদ আলী জিন্নাহ ’সহ অন্যান্য মানবাধিকার কর্মীগণ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…