সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে লীড ব্যাংক পদ্ধতিতে “স্কুল ব্যাংকিং এবং শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক শিক্ষা ও আর্থিক সেবা কর্মসূচী” বিষয়ক র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে লীড ব্যাংক পদ্ধতিতে “স্কুল ব্যাংকিং এবং শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক শিক্ষা ও আর্থিক সেবা কর্মসূচী” বিষয়ক র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৪ জুলাই মঙ্গলবার দুপুরে পূবালী ব্যাংক লিমিটেড এর উদ্যোগে টাঙ্গাইল ক্লাব থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এরপর টাঙ্গাইল ক্লাব অডিটরিয়ামে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক লিমিটেড এর উপ-মহাব্যবস্থাপক ও ময়মনসিংহ আঞ্চলিক প্রধান মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মনি শংকর কন্ডু। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আশরাফুল মমিন খান, সোনালী ব্যাংক লিমিটেড টাঙ্গাইলের উপ-মহাব্যবস্থাপক মো. মোশারফ হোসেন, এজিএম মো. আমিনুর রহমান খান, টাঙ্গাইল জনতা ব্যাংক কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. আইয়ুব আলী প্রমুখ।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, সানজিদা আক্তার অরিন ও খালেদ সাইফুল্লাহ। অনষ্ঠান পরিচলনা করেন পূবালী ব্যাংক লিমিটেড টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক মো. সাদেকুল ইসলাম। সমাবেশে টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও টাঙ্গাইল জেলার সকল তফশিলী ব্যাংকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…