সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

টাঙ্গাইলে অস্ত্র ও গুলি সহ দুই সন্ত্রাসী আটক

বিশেষ প্রতিনিধি ।  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইল পৌর এলাকার এনায়েতপুর এলাকা থেকে একটি এলজি ও চার রাউন্ড গুলিসহ ওহাব ও আশরাফ আলী নামের দুই সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-১২।
শনিবার সকালে ওই এলাকার একটি বাড়ি থেকে মাটি খুঁড়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আটককৃতরা হচ্ছেন, চর কাগমারা গ্রামের আব্দুল আলীর ছেলে ওহাব ও এনায়েতপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আশরাফ আলী।
টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কোমান্ডার বীনা রানী দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পৌর এলাকার এনায়েতপুর এলাকায় আশরাফের বাড়িতে অভিযান চালিয়ে তাকে ও ওহাবকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তিতে মাটি খুড়ে একটি এলজি ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে নানা অপরাধের সাথে জড়িত।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতি, মূলহোতা সাগর বাড়ই ঢাকা থেকে গ্রেপ্তার

মো. সোহেল রানা, টাঙ্গাইল: টাঙ্গাইলে প্রাইভেটকারে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মূলহোতা সাগর বাড়ইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৫ মে) সকাল…